,

র‌্যাবের অভিযান : ভৈরবে মাদকসহ মাদক সম্রাট রহিমকে গ্রেফতার

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : আজ বৃহষ্পতিবার সকালে কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে বিপুল পরিমান মাদকসহ মাদক সম্রাট রহিমকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। র‌্যাব সূত্র জানায়, জেলার ভৈরব থানার সম্ভুপুর এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের মেজর শেখ নাজমুল আরেফিন ও এডি চন্দন দেবনাথ’র নেতৃত্বে¡ র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক ব্যবসায়ী পালিয়ে যাবার চেষ্টা চালায়। পরে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক স¤্রাট পাশ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আলাদাউদপুর গ্রামের রহিম (৫৭)। সে ওই গ্রামের হাজী জহুর আলীর পুত্র। এসময় তার কাছ থেকে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ কেজি গাঁজা ও মাদক ক্রয়ের ৩,০০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মুল্য প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা বলে র‌্যাব সূত্র জানায়। তার বিরুদ্ধে বিজয়নগর ও শাহবাজপুর থানায় ২টি মাদকের মামলা মামলা রয়েছে বলে জানা যায়। এ ঘঁনায় ভৈরব থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানায়। এদিকে গতকাল বুধবার বিজয়নগরের বুধন্তি ইউনিয়নের শশই নামক এলাকা থেকে র‌্যাব অভিযান চালিয়ে ৩শ পিস ইয়াবাসহ আমতলী গ্রামের রাজ খাঁর ছেলে ফারুক (৪২) ও চান্দুরা ইউনিয়নের হাতুরা পাড়ার আব্দুল মোমিনের ছেলে হাবিবুর রহমান (২৮) ১শ পিস ইয়াবাসহ গ্রেফতার করে বিজয়নগর থানায় সোপর্দ করে। আজ বৃহষ্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা