,

ট্রাম্পের আয়কর বিবরণী ফাঁস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০০৫ সালের আয়কর বিবরণীর তথ্য ফাঁস হয়ে গেছে। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ফাঁস হওয়া নথিতে দেখা যায়, ২০০৫ সালে ১৫০ মিলিয়ন ডলারের বেশি আয়ের বিপরীতে ট্রাম্প ৩৮ মিলিয়ন ডলার আয়কর দিয়েছেন।

দুই পৃষ্ঠার এই আয়কর বিবরণী প্রকাশ করেছে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এমএসএনবিসি।

ট্রাম্পের পূর্ণাঙ্গ আয়কর বিবরণীর অংশবিশেষ এই পৃষ্ঠা। এতে ট্রাম্পের আয়ের বিস্তারিত বিবরণ নেই।

আয়কর বিবরণীর তথ্য ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, আয়কর বিবরণীর তথ্য প্রকাশ করা বেআইনি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালে ট্রাম্প তাঁর আয়কর বিবরণী প্রকাশ করতে অস্বীকৃতি জানান। এর মাধ্যমে ট্রাম্প দেশটির দীর্ঘ ঐতিহ্যের ব্যত্যয় ঘটান।

নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বলেছিলেন, তাঁর আয়কর নিরীক্ষা করা হচ্ছে। পরবর্তী সময়ে তা প্রকাশ করা হবে।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও ট্রাম্প তাঁর আয়কর বিবরণী প্রকাশ করেননি। অথচ ৪০ বছরের মধ্যে নির্বাচিত সব মার্কিন প্রেসিডেন্ট তাঁদের আয়কর বিবরণী প্রকাশ করেছিলেন।

ট্রাম্প শপথ নেওয়ার দিন কয়েক পর তাঁর জ্যেষ্ঠ উপদেষ্টা কেলিঅ্যান কনওয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট তাঁর আয়কর বিবরণী প্রকাশ করবেন না।

বিভিন্ন জরিপে দেখা গেছে, বেশির ভাগ মার্কিন চায়, ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশ করা হোক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা