,

হিজাব নিষিদ্ধের পক্ষে ইউরোপীয় আদালত

news-image

অনলাইন ডেস্ক : ইউরোপীয় আদালত বলেছেন, কর্মক্ষেত্রে যদি সব কর্মচারীর জন্য দৃশ্যমান ধর্মীয় পোশাক বা প্রতীক নিষিদ্ধ করা হয়ে থাকে, তবে হিজাব নিষিদ্ধ করাটা বৈষম্যমূলক নয়। আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ইউরোপের শীর্ষ আদালত ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (ইসিজে) এক আদেশে বলেছেন, কর্মক্ষেত্রে ‘যেকোনো রাজনৈতিক, দার্শনিক বা ধর্মীয় চিহ্ন’ যেমন হিজাব পরিধান নিষিদ্ধ করাটা সরাসরি বৈষম্যমূলক পদক্ষেপ নয়। এ নিষেধাজ্ঞা অবশ্যই কোম্পানির অভ্যন্তরীণ নিয়মের ভিত্তিতে হতে হবে। তবে গ্রাহকের চাহিদা অনুযায়ী এ নিয়ম জারি করা যাবে না।

কর্মক্ষেত্রে হিজাব পরা নিয়ে এ আদালত এই প্রথম কোনো আদেশ জারি করলেন। হিজাব পরার কারণে বেলজিয়ামে নিরাপত্তা কোম্পানি জি৪এসের এক অভ্যর্থনাকারীকে চাকরিচ্যুত করার ঘটনার পরিপ্রেক্ষিতে ইসিজে এ রায় দিল।

সাম্প্রতিক বছরগুলোতে ইসলামি পোশাক ও অভিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্তির ইস্যুটি ইউরোপীয় দেশগুলোতে স্পষ্টতই বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার