,

প্রকাশ্যে শরীরে হাত, ভক্তের উপর মেজাজ হারালেন বিদ্যা!

news-image

 

বিনোদন ডেস্ক :বিমানবন্দরে প্রকাশ্যে শরীরে হাত দেওয়ায় ভক্তের উপর মেজাজ হারালেন বিদ্যা বালান! নিজের পরবর্তী ছবি ‘বেগম জান’-এর প্রচারে কলকাতায় এসেছিলেন বিদ্যা। তখনই বিমানবন্দরে একজন ফ্যান তাঁকে শারীরিক হেনস্তা করে বলে অভিযোগ উঠেছে। এর আগে বহুবার কর্মসূত্রে তিনি কলকাতা এসেছেন। কিন্তু আগে কখনও এরকম খারাপ অভিজ্ঞতা হয়নি বলে এক বিনোদন পোর্টালকে জানিয়েছেন বিদ্যা।

ঘটনার সূত্রপাত হয় যখন ওই ব্যক্তি কলকাতা বিমানবন্দরে বিদ্যার সঙ্গে সেলফি তুলতে চায়। বিদ্যা রাজি হতেই ওই ব্যক্তি নাকি তাঁর কাঁধে হাত দিয়ে সেলফি তোলার চেষ্টা করে। অস্বস্তি হওয়ায় বিদ্যা তাকে বলেন, কাঁধে হাত না রাখতে। কিন্তু ওই ব্যক্তি হাত সরিয়ে নিয়েও পরক্ষণেই আবার কাঁধে হাত রেখে সেলফি তোলার চেষ্টা করে। এরপর মেজাজ হারিয়ে ফেলেন বিদ্যা। ওই ব্যক্তির উপর চেঁচিয়ে তিনি বলেন, ‘কী করছেন এটা?’ এমন বলার পরেও ওই ব্যক্তি ফের একই কাজ করে। তখন বিদ্যা মাথা গরম করে ফেলেন।

পরে এই বিষয়ে সংবাদমাধ্যমকে বিদ্যা বলেন, ‘পুরুষ হোক বা নারী, একজন অপরিচিত কেউ যখনই শরীরে হাত রাখবে, তখনই একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। আমরা পাবলিক ফিগার, পাবলিক প্রপার্টি নই। ’ প্রসঙ্গত, ‘বেগম জান’ ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং প্রযোজক মহেশ ভাটের সঙ্গে কলকাতায় প্রচারে গিয়েছিলেন বিদ্যা।

এ জাতীয় আরও খবর

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার