,

জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে কি না এখনও ঠিক হয়নি : ইসি

news-image

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে কি না তা এখনও ঠিক হয়নি। সময়ই তখনকার করণীয় নির্ধারণ করবে।’
তবে সকলের গ্রহণযোগ্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বর্তমান নির্বাচন কমিশন কাজ করছে বলে জানান তিনি।
সোমবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাচন অফিস ও সার্ভার স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘সম্প্রতি অনুষ্ঠিত কয়েকটি উপ-নির্বাচনে কমিশন প্রমাণ করেছে আগামীতে এ কমিশনের অধীনে অনুষ্ঠিত সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও রক্তপাতহীন হবে।’
জাতীয় নির্বাচনে বিএনপিসহ সব দলের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের। কমিশন সব ধরনের অনাস্থা, অবিশ্বাস থেকে উত্তরণ ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে মানুষের আস্থা-বিশ্বাস ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।’
তবে শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে তা সম্ভব নয়, এক্ষেত্রে গণমাধ্যম, সংশ্লিষ্ট প্রার্থীসহ সব রাজনৈতিক দলের সহযোগিতারও প্রয়োজন রয়েছে বলে জানান কবিতা খানম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মুখলেছুর রহমান, সিলেট জেলা নির্বাচন অফিসার মনির হোসেন, বড়লেখা ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন, রাজনগর উপজেলা নির্বাচন অফিসার একেএম মুছা, বড়লেখা উপজেলা নির্বাচন অফিসার বাবলু সূত্রধর প্রমুখ।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে