,

ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করতে সউদি যুবরাজের দেশত্যাগ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সউদি আরবের ক্ষমতাধর ডেপুটি ক্রাউন প্রিন্স মোহম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করতে রোববার সউদি আরব ত্যাগ করেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র এক খবরে বলা হয়েছে, প্রিন্স মোহাম্মদ সউদি আরবে অর্থনৈতিক সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে চাইছেন। ট্রাম্প জানুয়ারি মাসে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রথম কোনো উচ্চ পদস্থ সউদি কর্মকর্তা হিসেবে প্রিন্স মোহম্মদ তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই সফর শুরু হবে।

সউদি বার্তা সংস্থা জানিয়েছে, আলোচনায় ‘দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক ইস্যু’ প্রাধান্য দেয়া হবে। বাদশাহ সালমানের ছেলে প্রিন্স মোহাম্মদ সউদি আরবের প্রতিরক্ষামন্ত্রী হলেও অর্থনৈতিক দিকেই তার মনযোগ বেশি।

ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে কয়েক দশকের সম্পর্ক বিদ্যমান রয়েছে। সউদি আরবের তেল সম্পদকে যুক্তরাষ্ট্রের দেয়া নিরাপত্তার ওপর ভিত্তি করে এ সম্পর্ক গড়ে উঠেছে। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আট বছরের শাসনামলে দেশ দুটির মধ্যে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের