,

‘আমাদের চাওয়াটা একটু বেশিই ছিল’

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগেই বাংলাদেশকে ফেভারিট ধরা হয়েছিল। আগ বাড়িয়ে কেউ কেউ বলেও ছিলেন, টেস্ট সিরিজের দুটি ম্যাচেও জিততে পারে বাংলাদেশ। আশাবাদের কথা শুনিয়েছিলেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। সেই তিনিই কি না বলছেন, বাংলাদেশের এই দলটির কাছে একটু বেশিই চাওয়া হয়ে যাচ্ছে।

গলে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ স্বাগতিক শ্রীলঙ্কার কাছে বিশাল ব্যবধান, ২৫৯ রানে হেরেছিল। এই হারের পর বাংলাদেশ কোচের উপলব্ধি, আশাটা একটু বড়ই ছিল।

রোববার কলম্বোয় হাথুরুসিংহেও বলেছেন, ‘এটা মানতেই হবে আমাদের বোলিং আক্রমণ খুবই অনভিজ্ঞ। তা ছাড়া টেস্ট ক্রিকেটে এখনো খুব ভালো অবস্থান তৈরি করতে পারিনি আমরা। এমন দলের কাছে আমাদের চাওয়াটা একটু বেশিই হয়ে গেছে।’

বাংলাদেশ এখনো শিখছে বলেই মনে করেন দলের প্রধান কোচ, ‘আমরা শিখছি ও উন্নতি করছি। যখন আমরা শক্ত অবস্থানে যাব, তখনই আমরা ভালো করতে শুরু করব।’

আগামী বুধবার কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে। এটি হবে বাংলাদেশের শততম টেস্ট।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে