,

কোহলিকে পেছনে ফেললেন শাহজাদ

news-image

বিরাট কোহলিকে ছাড়িয়ে গেলেন আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান সংগ্রহে শাহজাদ পেছনে ফেলেছেন ভারত-অধিনায়ককে। টি-টোয়েন্টি ক্রিকেটে শাহজাদ এই মুহূর্তে চতুর্থ সর্বাধিক রান সংগ্রাহক ব্যাটসম্যান। কোহলির অবস্থান পঞ্চম। শাহজাদের পেছনে কেবল কোহলিই নন, আছেন ডেভিড ওয়ার্নার, এউইন মরগান এমনকি ক্রিস গেইলের মতো ব্যাটসম্যানরা।

ক্রিকেটের ছোট সংস্করণে সবচেয়ে বেশি রান নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালামের। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান। তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডেরই মার্টিন গাপটিল।
৫৮টি ম্যাচ খেলে শাহজাদের মোট রান ১ হাজার ৭৭৯। কোহলির চেয়ে ৭০ রান বেশি শাহজাদের। কোহলির রান ১ হাজার ৭০৯। কোহলি ম্যাচ খেলেছেন ৪৮টি। শাহজাদের অবশ্য তৃতীয় স্থানে উঠে আসার সুযোগ সামনেই। গাপটিলের চেয়ে তিনি মাত্র ২৭ রান দূরে আছেন।
এই তালিকায় বাংলাদেশের দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসানের অবস্থান যথাক্রমে ২৪ ও ২৮। তামিমের রান ১২০২, সাকিবের ১১৫৯।

টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের মালিক—

ব্যাটসম্যান ম্যাচ রান
ব্রেন্ডন ম্যাককালাম ৭১ ২০৪১
তিলকরত্নে দিলশান ৮০ ১৮৮৯
মার্টিন গাপটিল ৬১ ১৮০৬
মোহাম্মদ শাহজাদ ৫৮ ১৭৭৯
বিরাট কোহলি ৪৮ ১৭০৯
আরও সংবাদ
বিষয়:

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের