,

ছয় বছরে ১০ বার শীর্ষে ভিলিয়ার্স

news-image

স্পোর্টস ডেস্ক :অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারকে টপকে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। আর ২০১০ সালের পর থেকে এ নিয়ে দশমবারের মতো শীর্ষে উঠলেন তিনি।

চোট থেকে ফিরে নিউজিল্যান্ডের মাটিতে দুর্দান্ত পারফরমেন্স করেন ডি ভিলিয়ার্স। তিন ম্যাচ সিরিজে ৮৭.৩৩ গড়ে তার ব্যাট থেকে আসে ২৬২ রান। এর আগে শ্রীলঙ্কা সিরিজে ৫৭ গড়ে ১৭১ রান। এবার সেই ধারাবাহিকতারই পুরস্কার পেল র‌্যাংকিংয়ে।

ওয়ার্নার নেমেছেন দুইয়ে, নিজের জায়গা ধরে রেখে তিনে অবস্থান করছেন বিরাট কোহলি। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে চার ধাপ এগিয়ে চারে উঠেছেন জো রুট।

এদিকে র‌্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে সবার উপরে আছেন মুশফিকুর রহিম। ৬৪৮ রেটিং নিয়ে ১৯তম স্থানে আছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশি। আর ৬১৯ পয়েন্ট নিয়ে ২৩তম অবস্থানে তামিম। আর ৫৮৮ পয়েন্ট নিয়ে সৌম্য ৩০ ও ৫৮৭ পয়েন্টে সাকিব ৩১তম।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ