,

হিন্দিতে শাকিব খান (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার প্রযোজনায় ‌‌‘শিকারী’ ছবি দিয়ে কলকাতার দর্শকদের কাছে শাকিব খান তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। সেই জনপ্রিয়তাকে পুঁজি করে শাকিব খান অভিনীত ‘সবার উপরে তুমি’ ছবিটি এবার হিন্দিতে ডাবিং করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) সেটা ইউটিউবে প্রকাশও করা হয়েছে। সেখানে অবিকল শাকিবের কথাগুলো হিন্দিতে ডাবিং করা হয়েছে।

সেখানে ‘সবার উপরে তুমি’ ছবির নাম পরিবর্তন করে দেয়া হয়েছে ‘হ্যালো জিন্দেগি’। এটি মূলত ২০০৯ সালে নির্র্মিত ‘সবার উপরে তুমি’র হিন্দি ডাব। যৌথ প্রযোজনার ছবিটি ২০১০ সালে কলকাতায় মুক্তি পায় ‘আমার ভাই আমার বোন’ নামে। পরিচালনা করেছেন এফ আই মানিক।

ছবিতে শাকিবের বিপরীতে ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আরো অভিনয় করেন ভিক্টর ব্যানার্জী, উজ্জ্বল, সুচরিতা, মিশা সওদাগর।

বর্তমানে শাকিব খান আছেন কলকাতায়। সেখানকার স্থানীয় একটি তরুণ সংঘের আমন্ত্রণে স্টেজ শো পারফর্ম করতে গেছেন। স্থান- পলাশী সুগার মিল ফুটবল ময়দান, পলাশী, মাদিয়া পশ্চিমবঙ্গ। মঙ্গলবার সন্ধ্যায় সাতটায় জমকালো আয়োজনে নেচে মঞ্চ মাতাবেন দেশ সেরা এই নায়ক। তারপর দেশে ফিরবেন তিনি।

হিন্দি শাকিবকে দেখুন :

https://youtu.be/QKCImPu0BpY

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯