,

৮৭ রানে এগিয়েই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস

news-image

স্পোর্টস ডেস্ক : তীব্র চাপে পড়েও যেভাবে আঁটসাঁট বোলিংয়ের জন্য ভারতীয় বোলারদের কৃতিত্ব দিতেই হবে। বিশেষ করে বলতে হচ্ছে ৬ উইকেট নেওয়া রবীন্দ্র জাদেজার কথা। এত কিছুর পরও অবশ্য অস্ট্রেলিয়াকে খুব অল্পে থামাতে পারেননি তাঁরা। সফরকারীদের প্রথম ইনিংস থেমেছে ২৭৬ রানে, ভারতের চেয়ে ৮৭ রান এগিয়ে থেকে।

প্রশ্ন তুলতে পারেন ২৭৬ রান অল্প নয় কেন? গত দুই দিন যারা খেলা দেখেছেন তাদের ব্যাপারটি না বোঝার কারণ নেই। বেঙ্গালুরুর উইকেটের যে অবস্থা, বল যেভাবে ঘুরছে আর নিচু হচ্ছে তাতে ৮৭ রানের লিডকে বড় বলতেই হবে।
অস্ট্রেলিয়াকে গুরুত্বপূর্ণ এই লিড এনে দেওয়ার ভিতটা আগের দিন গড়ে দিয়েছিলেন ম্যাথু রেনশ। বড় ভূমিকা রেখেছেন শন মার্শও। তবে লিডটাকে একশর কাছাকাছি তারা নিয়ে যেতে পেরেছে ম্যাথু ওয়েড আর মিচেল স্টার্কের কল্যাণেই। সপ্তম উইকেটে ৪৯ রানের জুটি গড়েছেন দুজন। রবিচন্দ্রন অশ্বিনের বলে জাদেজার হাতে ক্যাচ দেওয়ার আগে ৫২ বলে ২৬ রান করেছেন স্টার্ক। ৪০ রান করে জাদেজার বলে এলবিডব্লু হয়ে ফেরেন ওয়েড।

৬৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন জাদেজা। টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে সপ্তমবারের মতো ৫ বা তার বেশি উইকেট পাওয়ার কীর্তি গড়লেন বাঁহাতি এই স্পিনার। স্টার স্পোর্টস।

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার