,

রাস্তা ছেড়ে দেন, লাখ লাখ মানুষ রাস্তায় নামবে : নোমান

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সহসভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘একবার রাস্তা ছেড়ে দেন। একদিনের জন্য দেন।’ তিনি আরো বলেন, ‘লাখ লাখ মানুষ রাস্তায় নামবে। অভ্যুত্থান হবে। সে অভ্যুত্থানের মধ্য দিয়ে এ সরকারের পতন হবে।’

আজ রোববার চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে উত্তর জেলা বিএনপি নেতা মুক্তিযোদ্ধা এম আলাউদ্দিনের স্মরণসভায় আব্দুল্লাহ আল নোমান এসব কথা বলেন।

বিএনপি নেতা বলেন, ‘ওবায়দুল কাদের বলেন, বিএনপির শক্তি নাই মাঠে নামার। এখন বিএনপির শক্তি আছে কি নাই এটা পরীক্ষা করার সুযোগ আপনারা হেডমাস্টার আর স্কুলের মাস্টার হয়ে তো আমাদের দেন নাই। একবার রাস্তা ছেড়ে দেন। একদিনের জন্য দেন। ঘোষণা দিয়ে আমরা কিছু করব না। আমরা কোনো চাপ সৃষ্টি করব না, আমাদের হাতে লাঠি, ইট থাকবে না। লাখ লাখ মানুষ রাস্তায় নামবে। অভ্যুত্থান হবে। সে অভ্যুত্থানের মধ্য দিয়ে এ সরকারের পতন হবে।’

স্মরণসভা কমিটির আহ্বায়ক আতিকুল ইসলাম লতিফির সভাপতিত্বে আয়োজিত সভায় নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা এ এম নাজিম উদ্দিন,কাদের গনি ও এম এ সবুর বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার