,

গণমাধ্যমের নিজস্ব নীতিমালা থাকতে হবে : তথ্যমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : টেলিভিশন, পত্রিকা বা অনলাইন পত্রিকার জন্য সরকারিভাবে নীতিমালা হচ্ছে। এর বাইরে প্রতিটি মিডিয়া অফিসে নিজস্ব নীতিমালা থাকতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারী পুরুষের বৈষম্যহীন গণমাধ্যম চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, পত্রিকা অফিসে সাংবাদিকদেরকে কোন নীতি মেনে চাকরিতে যোগদান করানো হচ্ছে, কোন স্কেলে বেতন দেয়া হচ্ছে, কোন ক্ষমতাবলে ও কী কারণে চাকরিচ্যুত করা হচ্ছে- তার সুনির্দিষ্ট এবং স্পষ্ট নীতিমালা থাকতে হবে।

তিনি বলেন, সাংবাদিক ইউনিয়নগুলোর উচিত কোন কোন অফিস এসব নীতিমালা অনুসরণ করছে, তা দেখভাল করা। প্রতিবছরই সেটা দেখভাল করে তথ্য মন্ত্রণালয়কে রিপোর্ট করা। এসব নিয়ম পালন ছাড়া কোনো ক্ষেত্রেই দেশে টেকসই উন্নয়ন হবে না।

গণমাধ্যমে নারীর কাজের সুযোগ তৈরি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি দায়িত্ব নেয়ার পরে অনেক কাজ করেছি। সরকারি-বেসরকারি মিলিয়ে ১৯ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ রয়েছে। সেখানে প্রচুর মেয়েরা লেখাপড়া করছে। আবার চলচ্চিত্র, টেলিভিশন ইনিস্টিটিউট হয়েছে, দুবছর ধরে সনদ দিচ্ছে। আমি সেখানে নির্দেশও দিয়েছি শিক্ষার্থী ভর্তির বিষয়ে যেন জেন্ডার সমতা থাকে। সরকারিভাবেও নারী-পুরুষ সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

প্রতিষ্ঠানের মালিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, নারী ও পুরুষ সাংবাদিকদের মধ্যে বৈষম্য দূর করতে হবে। আর তা দূর করতে হলে সবার আগে এগিয়ে আসতে হবে সাংবাদিকদেরই। এছাড়া গণমাধ্যম মালিকদেরও অনেক বড় ভূমিকা রয়েছে। আপনারা নিজস্ব নীতিমাল তৈরি করুন, যৌন হয়রানি বিষয়ক কমিটি করুন, নারীর যাতায়াতের নিরাপত্তার জন্য গাড়ির ব্যবস্থা করুন।

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে