,

টাকায় বিক্রি হয় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট : তুরিন আফরোজ

news-image

নিজস্ব প্রতিবেদক : টাকায় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিক্রি হয় বলে মন্তব্য করেছেন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।

তিনি বলেন, টাকায় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিক্রি হয়। নতুন প্রজন্মকেও (এর বিরুদ্ধে) যুদ্ধ করতে হবে। ভুয়া মুক্তিযোদ্ধা ও রাজাকারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

শুক্রবার সকালে বরিশালের অশ্বিনী কুমার হলে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের কর্মী সম্মিলনীতে প্রধান বক্তার আলোচনায় তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তুরিন আফরোজ বলেন, প্রতিটি জেলায় রাজাকার রয়েছে। তাদের নামের তালিকা টানিয়ে দেয়া হোক। আর এ কার্যক্রম বরিশাল থেকেই শুরু হোক।

তিনি বলেন, ইসলাম শিখিয়েছে ধর্মনিরপক্ষতা। কিন্তু হেফাজতের শফি হুজুরের মত ‘মোল্লারা’ উল্টা ব্যাখ্যা দিচ্ছেন। এ বিষয়েও যুব সমাজকে সোচ্চার হতে হবে।

সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাট্যজন সৈয়দ দুলাল, কাজল ঘোষ, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট