,

কঙ্গনার কটাক্ষের জবাব দিলেন আলিয়া

news-image

বিনোদন ডেস্ক : ‘বলিউড স্বজনপ্রীতির রাজধানী’ এমনই দাবি করে কফি উইথ কারান এ মন্তব্য করে বোমা ফাটিয়েছিলেন রেঙ্গুন গার্ল কঙ্গনা রানাওয়াত। কারাণ জোহরকে একহাত নিয়েছিলেন সেসময় তিনি। বলেছিলেন, তাঁর জীবন নিয়ে ছবি তৈরি হলে কারানকে বলিউডের একজন ‘মুভি মাফিয়া’ হিসেবে দেখতে চাইবেন। যারা ফিল্মি দুনিয়ার বাইরে থেকে আসা লোকেদের প্রতি অসহিষ্ণু এবং নাকউঁচু স্বভাবের হয়ে থাকে।

কারান সেই সব খোঁচা হজম করে নিলেও চুপ থাকেননি তাঁর প্রিয় ছাত্রী আলিয়া ভাট। সম্প্রতি একটি অনুষ্ঠানে আলিয়াকে স্বজনপ্রীতির ব্যাপারে প্রশ্ন করা হলে কারো নাম না করে কঙ্গনার বক্তব্যের বিরুদ্ধে সরব হন তিনি। ভাট কন্যা আলিয়া জানিয়ে দেন, তারকা পরিবারে জন্মানোর ফলে একেবারে প্রথমে কিছু বাড়তি সুযোগ-সুবিধে পাওয়া গেলেও পরপর ছবিতে সুযোগ পাওয়ার জন্য শুধুই পারিবারিক যোগাযোগ যথেষ্ট নয়।

তিনি বলেন, কারো নাম না করেই বলতে চাই, এমন অনেকেই অনেক তারকা-পরিবার থেকে এসে বলিউডে পা রাখেন। কিন্তু পরে আর তেমন দাগ রাখতে পারেন না। আসলে দিনের শেষে মানুষ দেখেন একজন অভিনেতাকে। তাঁর পরিবারের জনপ্রিয়তাকে নয়।

আলিয়া নিজে হাইওয়ে, উড়তা পঞ্জাব, ডিয়ার জিন্দেগির মতো ছবিতে সম্পূর্ণ আলাদা একের পর এক চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছেন দর্শকদের। এ দিন সাংবাদিকদের তিনি বলেন, আমি পরিকল্পনা করে ভট্ট পরিবারে জন্মাইনি। এ বিষয়টা নিয়ে আমার কিছুই করার নেই। আমি সফল, কারণ আমি পরিশ্রমী।

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার