,

বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়েনের মডেল : বেনজির

news-image

নিজস্ব প্রতিবেদক : র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, আমাদের এমন একটি প্রজন্ম তৈরি করতে হবে, যারা শুধু দেশের মধ্যেই নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে পারে। আজকের বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়েনের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সুইমিংপুল ও জিমনেসিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠিত স্থানীয় পর্যায়ে দাবা ও স্কুল বির্তক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জ সোশ্যাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন সভাপতি কাজী হারুন-অর-রশিদ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যানোর মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ বক্তব্য রাখেন।

বেনজির আহমেদ বলেন, তথ্য ও প্রযুক্তিতে দক্ষ ও ভাল মানুষ তৈরি করার দ্বায়িত্ব রাষ্ট্রের, সমাজের, পরিবারের ও ব্যক্তির। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে বিশাল উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে । সেটিকে বিদেশের অভিজ্ঞ উন্নয়ন বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ ম্যাজিক।

তিনি আরো বলেন, খুদে দাবা খেলোয়াড়দেরকে আগামী দিনে দাবা খেলায় আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে হবে।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট