,

গাবতলী বাস টার্মিনালে সংঘর্ষে পরিবহন শ্রমিক নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : গাবতলী বাস টার্মিনালে আজ বুধবার সকালে পরিবহন শ্রমিক ও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। তার নাম শাহ আলম (৩০)। তিনি বৈশাখী পরিবহনের চালক। আজ সকাল ৮টায় গাবতলী বাস টার্মিনালের কাছে মাজার এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। তাকে আহত অবস্থায় মাজার রোডের সেলিনা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

তবে সেখান থেকে দারুস সালাম থানা পুলিশ শাহ আলমের লাশ একটি পুলিশ ভ্যানে করে তুলে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এ ব্যাপারে দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, একজনকে গুরুতর আহত অবস্থায় আমরা একটি হাসপাতাল থেকে উদ্ধার করেছি। তিনি মারা গেছেন কিনা এ বিষয়ে এখনো কোন নিশ্চিত তথ্য মেলেনি।

পরিবহন শ্রমিকেরা দাবি করেছেন, পুলিশের গুলিতেই শাহ আলম নিহত হয়েছেন।

অন্যদিকে সকালের এই সংঘর্ষ চলাকালে আহত ৫ পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের হামলায় দুইজন শ্রমিকও আহত হয়েছেন। সকাল ৮ থেকে প্রায় ৩ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষের পর টার্মিনালের সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ জনগণ এই এলাকা থেকে পায়ে হেটে চলাচল করছে। যে কোন ধরনের যানবাহান প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে এই এলাকায়।

এর পাশাপাশি সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালেও একই পরিস্থিতি বিরাজ করছে।ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার