,

নতুন মিশনে নাসা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, চাঁদ ভেদ করে মহাকাশের আরো গভীরে যাওয়ার চেষ্টা করবে। ২০১৯ সালের শুরুর দিকেই দুইজন মহাকাশচারীকে চাঁদ পেরিয়ে আরও দূরে পাঠানোর বিষয়ে গবেষণা চালানো হচ্ছে।

ক্ষমতায় আসার পরই তার আমলে মহাকাশ গবেষণায় নাটকীয় কোনো সাফল্যের কৃতিত্ব নিতে তত্‍প‌র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ইচ্ছেই বারবার প্রকাশ করা হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। তারই প্রেক্ষিতে এবার নতুন মিশনে নাসা। ২০১৯ অথবা ২০২০ সালে মহাকাশের আরো গভীরে যাওয়ার উড়ানের আয়োজন করাটা সম্ভব কি না, তাই খতিয়ে দেখছে তারা। সামনের বছর শেষের দিকে কোনো ক্রু-কে ছাড়াই পরীক্ষামূলকভাবে এই উড়ানের ব্যবস্থা করা হবে। নাসা এই অভিযানের নাম দিয়েছে এক্সপ্লোরেশন মিশন-১। এরপর ক্রু-সহ পরীক্ষামূলক উড়ানটির অভিযানের নাম EM-2। নাসার এই গবেষণার বিষয়ে আলোচনা হয়েছে এজেন্সির সহকারী অ্যাডমিনিস্ট্রেটর গার্স্টেনমায়ারের সঙ্গে।

এদিকে, নাসার সঙ্গে সহযোগিতায় ২০১৮ সালে ২জন পর্যটককে চাঁদের কক্ষপথে পাঠানো হবে বলে জানিয়েছে স্পেস এক্স। তাদের প্রতিষ্ঠাতা এলন মাস্ক ঘোষণা করেছেন, এক সপ্তাহব্যাপী এই অভিযানে পর্যটকরা যাবেন মহাকাশের গভীরে, পৃথিবী থেকে ৪ লক্ষ মাইল দূরে। কোনো পেশাদার মহাকাশচারী ছাড়াই দুই পর্যটককে মহাকাশে নিয়ে যাবে ড্র্যাগন-২ মহাকাশযান। সেটি উত্‍‌ক্ষেপণ করা হবে ফ্যালকন রকেটের সাহায্যে। মাস্ক বলেন, টাকা দিয়ে যারা এই অভিযানে যেতে চেয়েছেন, তারা নিশ্চয়ই এটা জানেন যে এই সফরে যথেষ্ট ঝুঁকি রয়েছে।

এ জাতীয় আরও খবর

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার