,

‘প্রেসিডেন্টই সৎভাইকে হত্যার নির্দেশ দিয়েছিলেন’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : সৎভাই কিম জং ন্যামকে হত্যার নির্দেশ দিয়েছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। আর এ হত্যাকাণ্ড ঘটাতে কাজ করেছে দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দেশটির আইনপ্রণেতারা এ দাবি করেছেন। সোমবার সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

টেলিভিশনে প্রচারিত ভাষণে দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা জানান, ন্যাম হত্যায় গ্রেপ্তার সন্দেহভাজন এক নারীকে ভাড়া করেছিল উত্তরের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

কিম বাইয়ুং কি নামে এক আইনপ্রণেতা বলেন, কিম জং উন যে নিয়মিত সন্ত্রাসবাদের নির্দেশ দিয়ে যাচ্ছেন কিম জং ন্যামের হত্যাকাণ্ড তারই অংশ। দুটি হত্যকারী গ্রুপ ও একটি সহায়ক গ্রুপ এই অপারেশন পরিচালনা করেছে।

১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে ম্যাকাওগামী ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন কিম জং ন্যাম। এ সময় এক নারী তার মুখমন্ডলে রাসায়নিক উপাদান মেখে দেন। এর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। মালয়েশিয়া পুলিশ জানিয়েছে, ন্যামকে হত্যায় ভিএক্স নার্ভ এজেন্ট নামে উচ্চমাত্রার রাসায়নিক ব্যবহার করা হয়েছে। জাতিসংঘ যেসব গণবিধ্বংসী রাসায়নিকের নাম তালিকাভুক্ত করেছে তার মধ্যে ভিএক্স নার্ভ এজেন্ট রয়েছে।

এ জাতীয় আরও খবর

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫