,

মরুর দেশে বৃষ্টি : রহস্যভেদ

news-image

 

 

আন্তর্জাতিক ডেস্ক :মরুর দেশ নামে পরিচিত সউদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান প্রভৃতি দেশে চলতি ফেব্রুয়ারি মাসে ভালোই বৃষ্টি হয়েছে। এসব দেশে এতো বৃষ্টির কথা জেনে আমাদের দেশেও অবাক হয়েছে পাঠকরা। ভেবেছে, আবহাওয়া পরিবর্তনেরই ফল হয়তো এটা।

কিন্তু এখন জানা যাচ্ছে, আবহাওয়া পরিবর্তনের প্রভাব থাকুক অথবা না-ই থাকুক, এই তুমুল বৃষ্টির পেছনে একটি দেশে অন্তত কলকাঠি নেড়েছে মানুষ। দেশটি হলো সংযুক্ত আরব আমিরাত।

আমিরাতের আবহাওয়াবিজ্ঞানীরা বলেছেন, শেষ দিকে এসে এই যে বৃষ্টি, তার জন্য গত দু’মাসে ৫০ বারেরও বেশিবার ক্লাউড সিডিং (ভাসমান মেঘের ওপর বিভিন্ন রাসায়নিক ছিটিয়ে তাকে বৃষ্টি ঝরানোর উপযোগী করে তোলা) অপারেশন চালানো হয়েছে।

আমিরাতের আবহাওয়াবিজ্ঞানী ও ক্লাউড সিডিং এক্সপার্ট ড. আহমেদ হাবীব রবিবার জানান, জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫৬টি ক্লাউড সিডিং অপারেশন চালানো হয়। গত বৃহস্পতিবার থেকে পরবর্তী তিন দিনে চালানো হয়েছে ১০টি অপারেশন। দেশে সম্প্রতি যে বৃষ্টিপাত হলো, তার পেছনে এটা একটা বড় কারণ।

ড. হাবীব বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দেশে বৃষ্টির পরিমাণ ১০ থেকে ৩০ শতাংশ বেড়ে গেছে। এক্ষেত্রে আমাদের বৃষ্টি বৃদ্ধিকরণ কর্মসূচি বিরাট অবদান রেখেছে।

তিনি জানান, ক্লাউড সিডিং অপারেশনে সেই মেঘগুলোকেই টার্গেট করা হয়, যেগুলো বৃষ্টি ঝরাতে পারবে।

ড. হাবীব বলেন, আসলে আমরা তো বৃষ্টি বানাই না, বরং মেঘগুলোকে ঘন করে দিয়ে বৃষ্টি ঝরাতে সহায়তা করি মাত্র।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা