,

রাজশাহীতে ভূগোলে অনুপস্থিত ৪৩১, বহিষ্কার ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও সমমান স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সোমবার রাজশাহী শিক্ষাবোর্ডের ৪৩১ জন পরীক্ষার্থী অংশ নেয়নি। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষাবোর্ডের মোট ২৩২টি কেন্দ্রে এদিন ভূগোল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী শিক্ষাবোর্ডের আওতায় বিভাগের ৮ জেলায় এবার ভূগোল বিষয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৭৭ হাজার ৪২৭ জন। তবে পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ৭৬ হাজার ৯৯৬ জন।

অনুপস্থিত ৪৩১ পরীক্ষার্থীর মধ্যে ৫৬ জন রাজশাহীর, ১৬৩ জন চাঁপাইনবাবগঞ্জের, ৩৭ জন নাটোরের, ৫০ জন নওগাঁর, ৩২ জন পাবনার, ৩৮ জন সিরাজগঞ্জের, ৫০ জন বগুড়ার ও ৫ জন বগুড়া জেলার।

আর বহিষ্কার তিন পরীক্ষার্থীর সবাই সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার। তারা হলো উপজেলার চরবেড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র রবিউল ইসলাম, অনুখা পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের ছাত্র আশিক মামুন ও মানিকদিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র খায়রুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে