,

ঠেঙ্গারচরকে বাসযোগ্য করতে হবে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ‘রোহিঙ্গারা এখানে অনেক কষ্টের মধ্যে রয়েছে। সরকার যদি তাদের কোনো জায়গায় স্থানান্তর করতে চায়, তবে সেই জায়গাটি আগে মানুষের বসবাসের উপযোগী করতে হবে। সেখানে তাদের সাময়িক অবস্থানের ব্যবস্থা করতে হবে। যাতে সেখানে তাদের মানবাধিকার লঙ্ঘিত না হয়।’

মিয়ানমার থেকে শরণার্থী হিসেবে আসা কয়েক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়া উপজেলার সমুদ্রগর্ভ থেকে জেগে ওঠা ঠেঙ্গারচরে স্থানান্তরের কথা ভাবছে সরকার। যদিও চরটি এখনো বসবাসের উপযোগী নয় বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সরকার বলছে, রোহিঙ্গারা জীবন-যাপনের সব ব্যবস্থাই সেখানে পাবে।

এই পরিপ্রেক্ষিতেই আজ শনিবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এ সময় তিনি রোহিঙ্গা নারী-পুরুষদের কাছ থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের কথা শোনেন।

১৯৭১ সালে বাংলাদেশে যে ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, মিয়ানমারের সামরিক বাহিনী ও সরকার রোহিঙ্গাদের ওপর একই ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, মিয়ানমার সরকারের এ ধরনের নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশকে বিশ্ব জনমত গড়ে তুলতে হবে। যাতে করে রোহিঙ্গারা সেখানে ফিরে যেতে পারে সেই পরিবেশ সৃষ্টিতে মিয়ানমার সরকার বাধ্য হয়।

সকাল ১০টায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এরপর তিনি একটি স্বাস্থ্য ক্লিনিক পরিদর্শনে যান। এ ছাড়া তিনি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ইউএনডিপি, আইওএম, ইউএনসিআরসহ কয়েকটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা