বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এই কি সেই আয়েশা!

news-image

 

বিনোদন ডেস্ক : ২০০৪ সালে টারজান : দ্য ওয়ান্ডার কার সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন আয়েশা তাকিয়া। ২০০৯ সাল পর্যন্ত নিয়মিত অভিনয় করেছেন তিনি। ততদিনে রূপ ও অভিনয় গুণে দর্শক মনে জায়গাও করে নেন আয়েশা তাকিয়া।

২০০৯ সালে বিয়ের পর অভিনয়ে অনিয়মিত হতে শুরু করেন আয়েশা। ২০১০ সাল থেকে তার সিনেমার সংখ্যা কমতে থাকে এবং ২০১৩ সালের পর এক প্রকার পর্দার আড়ালেই চলে যান তিনি। শোনা যাচ্ছে, বিরতি ভেঙে আবার ফিরছেন এ অভিনেত্রী। সিনেমা নিয়ে দুটি প্রোডাকশন হাউসের সঙ্গে কথাও বলেছেন। এছাড়া শেষ করেছেন একটি মিউজিক ভিডিওর কাজ।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হন আয়েশা তাকিয়া। অভিনয়ে ফিরছেন তাই তাকে ঘিরে সংবাদিকদের আগ্রহটাও ছিল বেশি। কিন্তু অনুষ্ঠানে তাকে দেখে অনেকেই হতবাক হয়ে যান। সবার মনে একটি প্রশ্নই জেগেছে, এই কী সেই আয়েশা? কারণ এদিন তার চেহারায় কিছুটা ভিন্নতা স্পষ্টভাবেই লক্ষ্য করেছেন সবাই। তার ঠোঁট এবং গাল আগের চেয়ে ফোলা ছিল। ধারণা করা হচ্ছে, খারাপ মেকআপ অথবা প্লাস্টিক সার্জারির কারণেই এমনটা হয়েছে।

এদিকে তার এই ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিদ্রূপ। অনেকেই তাকে কিম কার্দাশিয়ান বা কাইল জেনারের সঙ্গে তুলনা করেছেন। কেউ কেউ তার ছবি নিয়ে ব্যঙ্গও করেছেন। অবশ্য হালকাভাবে বিষয়টির জবাবও দিয়েছেন আয়েশা। ইনস্টাগ্রাম পোস্টে একটি লেখা সম্বলিত ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে লেখা রয়েছে, ‘আপনি যদি বিশ্বের সবচেয়ে পাকা এবং রসালো পীচও (এক প্রকার ফল) হয়ে থাকেন, তবুও কিছু মানুষ পাবেন যারা পীচ পছন্দ করবে না।’

মাত্র পনের বছর বয়সে ‘আই অ্যাম অ্যা কমপ্ল্যান বয়, আই অ্যাম অ্যা কমপ্ল্যান গার্ল’ এবং কণ্ঠশিল্পী ফাল্গুনী পাঠকের গানের মিউজিক ভিডিওর মধ্য দিয়ে মডেলিং শুরু করেন আয়েশা তাকিয়া। আয়েশা তাকিয়ার উল্লেখযোগ্য সিনেমা হলো- ওয়ানটেড, পাঠশালা, দিল মাঙ্গে মোর, শাদি নাম্বার ওয়ান, সালাম-ই-ইশক, ফুল অ্যান্ড ফাইনাল, সানডে, দে তালি ইত্যাদি।

২০০৯ সালে ভারতীয় ব্যবসায়ী-রাজনীতিবিদ ফারহান আজমিকে বিয়ের পর পুরোদস্তুর সংসারী হয়ে যান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা তাকিয়া।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু