,

বাংলাদেশের বিপক্ষে ছিটকে পড়লেন ম্যাথুস

news-image

 

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজকে কেন্দ্র করে মঙ্গলবারই টেস্ট স্কোয়াড ঘোষণার অপেক্ষায় রয়েছে শ্রীলঙ্কার নির্বাচকরা। কিন্তু গুরুত্বপূর্ণ এ সিরিজের আগেই দুঃসংবাদ পেতে হল লঙ্কান ক্রিকেট সমর্থকদের। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

গত ২২ জানুয়ারির পর থেকেই হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগে আসছেন ম্যাথুস। হ্যামস্ট্রিংয়ের চোট আবারও মাথা চাড়া দিয়ে উঠায় বাংলাদেশের বিপক্ষে বিকল্প অধিনায়ক বাছাই করতে হচ্ছে লঙ্কান ক্রিকেট নির্বাচকদের। পায়ের বহুমুখী ইনজুরির কারণে এর আগেও সিরিজ হাতছাড়া করতে হয়েছে ম্যাথুসকে। গত ছয় মাসে বাংলাদেশসহ এ নিয়ে দুই সিরিজে বসে থাকতে হচ্ছে তাকে। এর আগে গত অক্টোবর ও নভেম্বরে জিম্বাবুয়ে সফরে যেতে পারেননি ম্যাথুস।

জিম্বাবুয়ে সফরে ম্যাথুসের পরিবর্তে অধিনায়কের দায়িত্বে ছিলেন রঙ্গনা হেরাথ। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও একই ভূমিকায় দেখা যেতে পারে হেরাথকে। ম্যাথুসের পরিবর্তে নিয়মিত সহ-অধিনায়ক দিনেশ চান্দিমালকেও বাংলাদেশের বিপক্ষে নেতৃত্বের ভূমিকায় দেখা যেতে পারে বলে ধারনা অনেকের। তাছাড়া তৃতীয় পছন্দ হিসেবে উপল থারাঙ্গাকেও উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন উপল থারাঙ্গা।

শ্রীলঙ্কার বিপক্ষে গলে ৭ মার্চ প্রথম টেস্ট ম্যাচটি খেলবে বাংলাদেশ। এরপর ১৫ মার্চ পি’সারা ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

তবে টেস্টের জন্য অপ্রস্তুত হলেও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ম্যাথুসকে পাওয়ার প্রত্যাশায় রয়েছে শ্রীলঙ্কা। এক বিবৃতিতে এ কথা জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ