,

কার্ডিফে নির্মিত হচ্ছে শহীদ মিনার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :লন্ডনে আলতাফ আলী পার্কে অবস্থিত শহীদ মিনারযুক্তরাজ্যে ওয়েলস এর রাজধানী কার্ডিফে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণের জন্য জমি দিয়েছে ওয়েলস সরকার। লন্ডনে বাংলাদেশ দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি হবে যুক্তরাজ্যে দ্বিতীয় শহীদ মিনার। প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে শিগগিরই এই শহীদ মিনার নির্মাণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে দক্ষিণ লন্ডনের আলতাফ আলী পার্কে অবস্থিত শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে (বাংলাদেশ সময় সকাল ৬টা) শ্রদ্ধা নিবেদন করবেন দূতাবাসের সকল কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশিরা।

দূতাবাসের একজন কর্মকর্তা বলেন, আগামীকাল সেন্ট্রাল লন্ডনের চেলসি ওল্ড টাউন হলে একুশে ফেব্রুয়ারি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আবদুল গাফফার চৌধুরী,যুক্তরাজ্যে ইউনেস্কো ন্যাশনাল কমিশনের এর চেয়ারম্যানসহ আরও সুধীজন এতে উপস্থিত থাকবেন।বাংলাদেশ দূতাবাসের ওই কর্মকর্তা বলেন, প্রতিবছর আমরা এ দিনে আলোচনার আয়োজন করে থাকি।

তিনি বলেন,শুধু যুক্তরাজ্য নয় ইউরোপের অন্যান্য দেশের বাংলাদেশ মিশনগুলোতেও এ দিবসটি পালন করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে