,

‘যৌন নিপীড়ক’ জবি শিক্ষক সাময়িক বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : এক ছাত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান, সহযোগী অধ্যাপক মো. আবদুল হালিম প্রামাণিক ওরফে সম্রাটকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়ার সাথে সাথে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেন এবং এ বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

“বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে। শিক্ষামন্ত্রীর নির্দেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিষয়ে দ্রুত তদন্ত করে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

ক্লাসের কথা বলে নিজ বিভাগের এক ছাত্রীকে ডেকে নিয়ে সম্রাট যৌন নিপীড়ন করেন বলে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন।

লিখিত অভিযোগে ওই ছাত্রী বলেছেন, সম্রাট বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ফোন করে ক্লাসের জন্য তাকে বিভাগে আসতে বলেন। সন্ধ্যার দিকে ওই শিক্ষার্থী বিভাগে এলে চেয়ারম্যান তাকে অ্যাকাডেমিক বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে ক্লাসরুমে বসতে বলেন।

ক্লাসরুমে সম্রাট কু-প্রস্তাব দেন এবং লাঞ্ছিত করার চেষ্টা করেন এবং ঘটনার কথা কেউ জানবে না বলে প্রতিশ্রুতি দিতে থাকেন। এ সময় অধ্যাপককে ধাক্কা দিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে আসেন তিনি বলে জানিয়েছেন ওই ছাত্রী।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান বলেন, সম্রাটের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক পদক্ষেপ অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে বলেও জানান উপাচার্য।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে