,

হিটলারের লাল টেলিফোন নিলামে

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের খলনায়ক এডলফ হিটলারের ব্যবহৃত লাল টেলিফোন নিলামে বিক্রি হচ্ছে।এই সেই টেলিফোন, হিটলার যেখানে যেতেন তার সঙ্গে থাকত সেটি। যুক্তরাষ্ট্রে উচ্চমূল্যে নিলামে বিক্রি হতে চলেছে এটি।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের চেসাপিক শহরের নিলাম প্রতিষ্ঠান আলেকজান্ডার হিস্ট্রিক্যাল অকশানস ঐতিহাসিক এই লাল ফোন নিলামে তুলেছে।নিলাম প্রতিষ্ঠানের কর্মকর্তা বিল পানাগোপুলাস জানিয়েছেন, হিটলারের বাংকার পরিদর্শনের সময় অধিগ্রহণকারী রাশিয়ার সামরিক কর্মকর্তারা ব্রিগেডিয়ার স্যার রালফ রায়নারকে টেলিফোনটি দিয়েছিলেন।
লাল রং নাৎসি বাহিনীর প্রতীক ছিল। টেলিফোনটির রংও লাল। সেই টেলিফোনটি স্যার রায়নারের ছেলে বিক্রি করে দিচ্ছেন। টেলিফোনটির নিচে হিটলারের নাম খোদাই করে লেখা রয়েছে।টেলিফোনটির প্রত্যাশিত দাম ধরা হয়েছে ২ থেকে ৩ লাখ ডলার। তবে দাম হাঁকানো শুরু হবে ১ লাখ ডলার থেকে।পানাগোপুলাস টেলিফোনটিকে ‘ধ্বংসযজ্ঞের অস্ত্র’ হিসেবে বিবেচনা করছেন। তার মতে, এই ফোন ব্যবহার করে হিটলারের দেওয়া নির্দেশে বহু মানুষের প্রাণ গেছে।তবে বিক্রেতা ও নিলামকারী প্রতিষ্ঠান মনে করে, এটি জাদুঘরে ঠাঁই পেলে ভালো হবে। এর মাধ্যমে হিটলারের বর্বরতা সম্পর্কে মানুষ আরো জানতে পারবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে