,

জোলির সঙ্গে অভিনয় করবেন রোনালদো

news-image

বিনোদন ডেস্ক : গত বছর তিনি জানিয়েছিলেন, অবসরের পর অভিনয়ে নাম লেখাবেন বলে পরিকল্পনা করে রেখেছেন। তবে অবসরের পর নয়, তার আগেই অভিনয়ের অভিষেকটা হয়ে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। তুরস্কের একটি টেলিভিশন সিরিজে অভিনয় করবেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ মহাতারকা, যেখানে তার সঙ্গে থাকছেন হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

‘হায়াত কুপরুসু’ নামে সিরিজটিতে সিরিয়ার গৃহযুদ্ধে নির্যাতিত এক পরিবারের নিজ দেশ ছেড়ে পালানোর কষ্টকর ঘটনা রয়েছে। এ ছাড়া পরবর্তীতে শরণার্থী হিসেবে ওই পরিবারের নানা দুঃখ-কষ্টের কথাও থাকবে সিরিজটিতে। পরিচালক ইয়ুপ ডিরলিক জানিয়েছেন, রোনালদো-জোলি ছাড়াও এই সিরিজে অভিনয় করবেন বিখ্যাত লেবানিজ পপ শিল্পী ন্যান্সি আজরাম।

এপ্রিলের প্রথম সপ্তাহে রোনালদো-জোলিদের নিয়ে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কে এই সিরিজের চিত্র ধারণ শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক। এটা বাস্তবায়ন হলে রোনালদোকে প্রথমবার বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে। তবে সিরিজে রোনালদোর চরিত্র কী, তার উপস্থিতিই বা কতক্ষণের হবে- এসব এখনো জানানো হয়নি। সিরিজটি মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার কয়েকটি দেশে প্রচারিত হবে।

সিরিজটি নিয়ে পরিচালক ডিরলিক বলেন, ‘আমরা এপ্রিলের শুরুতেই সিরিজটির চিত্র ধারণ শুরু করব। গৃহযুদ্ধের স্মরণে সিরিয়ার একটি পরিবারের নিজ দেশ থেকে পালানোর কষ্টকর একটি বিষয় তুলে ধরা হবে। এই সিরিজের জন্য আমি সারা বিশ্বের কয়েকজন নামীদামী অভিনয়শিল্পীকে বেছে নিয়েছি। ক্রিস্টিয়ানো রোনালদো, অ্যাঞ্জেলিনা জোলি ও ন্যান্সি আজরাম এই সিরিজে অভিনয় করবেন।’

এ জাতীয় আরও খবর

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫