সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আছে : খন্দকার মোশাররফ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলে যে নির্বাচন হবে না এ কথা পাগলও মানবে না। আমরা দু’হাত তুলে বলবো, আপনারা নির্বাচনে আসেন, লেভেল প্লেইং ফিল্ড আছে।

শনিবার সকাল ১১ টার দিকে এলজিইডি’র বাস্তবায়নাধীন দেশের সর্ববৃহৎ প্রকল্প কুড়িগ্রামের ২য় ধরলা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন মন্ত্রী।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা সবাই মিলে নির্বাচনে অংশ নেই। গত নির্বাচনেও আমরা তাদের বলেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ ৫টি মন্ত্রণালয় নেন, নিয়ে সরকারে আসেন। তারা নির্বাচনে অংশ নেইনি।

বিএনপি’র নতুন করে নির্বাচনকালীন সরকারের বিষয়ে তিনি বলেন, তাদের কথায় আমরা সংবিধান পাল্টাতে পারি না। সংবিধান পাল্টানো সম্ভব না। তারা আসতো সবাই মিলে ভোট দিয়ে সংবিধান সংশোধন হতো। তারা শুধু দাবি করলেই সংবিধান পরিবর্তন সম্ভব না।

এ সময় তার সাথে ছিলেন এলজিইডি প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, রংপুর বিভাগীয় অতিরিক্ত প্রকৌশলী আজিজুর রহমান, রংপুর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী বজলুর রহমান, ২য় ধরলা সেতুর প্রকল্প পরিচালক মো: আল্লা- হাফিজ, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন, ফুলবাড়ী ইউএনও দেবেন্দ্রনাথ উরাঁওসহ বিভিন্ন দফতরের প্রধানেরা উপস্থিত ছিলেন।

পরে তিনি কুড়িগ্রামের ফুলবাড়ির বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার উন্নয়ন কাজ পরিদর্শন ও দাসিয়ার ছড়াবাসীর সাথে মতবিনিময় করেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি