,

শততম টেস্টের দ্বারপ্রান্তে বাংলাদেশ

news-image

 

স্পোর্টস ডেস্ক :ভারত সফর শেষ না হতেই চলে এসেছে টাইগারদের লঙ্কান মিশন। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৭ তারিখ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্ট ম্যাচ খেলবে টাইগাররা।

এদিকে আসন্ন শ্রীলঙ্কা সফরে আরেকটি মাইলফলকে পৌঁছাতে যাচ্ছে বাংলাদেশ দল। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট খেলেছে মাত্র ৯৮টি টেস্ট। আর মাত্র দুটি ম্যাচ খেললেই শততম টেস্ট পূর্ণ করবে বাংলাদেশ। ৯৮ টেস্টের মধ্যে জয়ের সংখ্যা ৮টি। অন্যদিকে ড্র করেছে ১৫টিতে এবং পরাজিত হয়েছে ৭৫টিতে।

টেস্ট খেলুড়ে দশটি দেশের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশই শততম টেস্ট খেলেনি। অন্যদিকে এখন পর্যন্ত সর্বোচ্চ ৯৮৩ টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। ইংলিশদের পরেই রয়েছে অস্ট্রেলিয়া। তাদের ম্যাচ খেলার সংখ্যা ৭৯৭টি। তালিকার তৃতীয়তে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৫২০টি।

বাকি দলগুলোর মধ্যে ভারত ৫০৮টি, নিউজিল্যান্ড ৪১৯টি, দক্ষিণ আফ্রিকা ৪০৮টি, পাকিস্তান ৪০৭টি, শ্রীলঙ্কা ২৫৬টি ও জিম্বাবুয়ে ১০১টি টেস্ট ম্যাচ খেলেছে।

এ জাতীয় আরও খবর

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫