,

প্রধানমন্ত্রী যাদের চাইবেন, তাদের নিয়েই নির্বাচন : নাসিম

news-image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকার গঠন করবেন। তিনি যাকে নির্বাচনকালীন সরকারে নিবেন বলে মনে করেন, তাদের নিয়েই নির্বাচন পরিচালিত হবে। এটা সংবিধানে আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এর প্রচলনও আছে।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, বিএনপিসহ সকল রাজনৈতিক দলগুলোকে বলবো আপনারা দয়া করে নির্বাচনে আসুন। জনগণ যে রায় দেয় তা মেনে নিন।

ইভিএম ভোটিং পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, এটা একটা একটা স্বচ্ছ প্রক্রিয়া। পৃথিবীর বিভিন্ন দেশে আছে। তাছাড়া জনগণ এখন সচেতন তাদের ফাঁকি দেয়া যাবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা। সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারী।

 

Dainik Amader Shomoy

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে