,

মাদক ব্যবসা নিয়ে বিরোধ দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইল বিশ্বরোড এলাকায় মাদক ব্যবসার বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া ও সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, সরাইল বিশ্বরোড মোড় এলাকায় কুট্টাপাড়া গ্রামের মোরশেদ মিয়া (৩৫) ও বেতবাড়িয়া গ্রামের বাবুল মিয়া (৩৫) দীর্ঘ দিন ধরে একসাথে মাদক ব্যবসা করে আসছে। মাস খানেক আগে মাদক ব্যবসা নিয়ে উভয়ের মধ্যে বিরোধ দেখা দেয়। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বাবুলের স্ত্রী আসমা বেগম (৩০) বিশ্বরোড মোড় এলাকায় মাদক বিক্রি করতে গেলে মোরশেদ মিয়ার লোকজন বাঁধা দেন। এর জের ধরে বেলা ১১ টার দিকে উভয় পক্ষের লোকজন বিশ্বরোড মোড় এলাকায় ফসলি জমিতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া।

সংঘর্ষ থামাতে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিপেটা করে। পৌনে এক ঘন্টা পর পরিস্থিতি নিয়স্ত্রনে আনতে সক্ষম হন। সংঘর্ষে আহত বাবুল মিয়া মিয়া, রফিক মিয়া (৩২),ইউসুফ মিয়া (২৮),রশিদ মিয়া (৩২), কালু মিয়া (৩৫), আরমান মিয়া (২২),আবু তাহের (৩০),মহসিন মিয়া (২৮),মাসুদ মিয়া (৩০) ও লোদন মিেিক (২৬) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সদর মডেল থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে