,

বয়সে বড়দের আলিয়ার পছন্দ

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয় ক্যারিয়ারের অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে শক্ত জায়গা গড়ে নিয়েছেন তিনি। যা মোটেও সহজ কাজ নয়। বর্তমানে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন আলিয়া। এ সময় খোলামেলা নানা কথাই বলেন তিনি। এ আলাপচারিতায় জানিয়েছেন, কম বয়সি লোকের সঙ্গে তার খুব একটা মেলে না।

এ সময় আলিয়াকে প্রশ্ন করা হয়, পৃথিবী নামক গ্রহ ধ্বংসের পরও যদি শুধু দুজন পুরুষ বেঁচে থাকেন, এদের মধ্যে একজনের বয়স ১৮, অন্যজন ৫০।‌ আপনাকে এদের কারো সঙ্গে ডেট করার অফার দেওয়া হলে কাকে বেছে নেবেন?

এমন প্রশ্নের উত্তরে আলিয়া বলেন, ‘‌ওই যে ৫০ বছরের লোকটার কথা বললেন ওর সঙ্গে ডেট করব।‌ কেন জানেন?‌ কম বয়সিদের সঙ্গে আমার ঠিক যায় না!’‌

আলিয়া বয়সে বড়দের বেশি পছন্দ করেন তা ইতিপূর্বে তার কর্মকাণ্ডে প্রমাণ করেছেন। কিছুদিন আগে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে ভদ্রলোক কে? এমন প্রশ্নের উত্তরে অক্ষয় কুমারের নাম বলেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫