,

আমিরকে রেখার চিঠি

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। গত বছর ডিসেম্বরে মুক্তি পায় আমির অভিনীত সিনেমা দঙ্গল। মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে সিনেমাটি।

সিনেমাটির এই সফলতার জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন আমির খান। এই পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের অনেক তারকা অভিনয়শিল্পী। সচরাচর অভিনেত্রী রেখাকে বলিউড পার্টিতে উপস্থিত হতে দেখা যায় না। তবে এই পার্টিতে উপস্থিত হয়েছিলেন তিনিও। শুধু যে উপস্থিত হয়েছেন তা নয়। আমিরের জন্য একটি উপহারও এনেছিলেন তিনি। যেটি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আমির।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দঙ্গল সিনেমাটিতে আমির খানের অভিনয়ে মুগ্ধ হয়েছেন রেখা। এ অভিনেতার জন্য তিনি নিজ হাতে একটি চিঠি লিখে নিয়ে এসেছিলেন। পার্টিতে সবাইকে সেই চিঠি পড়ে শুনিয়েছেন আমির।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘আমির চিঠি পড়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন এবং তার চোখ পানিতে ভরে গিয়েছিল। তিনি জানিয়েছেন, চিঠিটি সবসময় তিনি কাছে রাখবেন। শুধু সিনেমাটি নয়, চিঠিটিও তার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে। কারণ তিনি (রেখা) পার্টিতে এসেছিলেন সিনেমাটি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বলার জন্য।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে