,

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে নবম শ্রেনীর ছাত্রের মৃত্যু

news-image

আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া থেকে : ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সাকিব খান (১৬) ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর বিজ্ঞান শাখার ছাত্র। আজ বিকেলে শহরের দাতিয়ারা ওয়াপদা পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের লোকজন জানান- সাকিব দুপুর দেড়টার দিকে ওই পুকুরে গোসল করতে নেমেছিলো তার কয়েকজন সহপাঠীর সঙ্গে। ক্রিকেটের বল আনার জন্যে সে সাতরিয়ে পুকুরের মধ্যে খানে যাওয়ার পর তলিয়ে যায়। তার সহপাঠীরা পাড়ে এসে লোকজনকে ডেকে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে পুকুরে জাল ফেলে বিকেল ৫ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সাকিবের মৃত্যুর খবরে তার সহপাঠী,এলাকার লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সাকিব আখাউড়ার আজমপুরের ইয়াছিন মিয়ার ছেলে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার