,

মসজিদে নববীর খুতবায় পুরুষদের হুঁশিয়ারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক :স্ত্রীদের ব্ল্যাকমেইলিং এবং তালাক দেয়ার অধিকারের অপব্যবহার না করতে পুরুষদের হুঁশিয়ার করে দিয়েছেন মদিনার পবিত্র মসজিদে নববীর ইমাম সালেহ আল-বেদেইর।

শুক্রবার জুমআ’র খুতবায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, স্ত্রীকে কথায় কথায় তালাকের হুমকি দেয়া এবং সেরকম আচরণ করা ইসলাম অনুমোদন করে না। এরকম করাটা একটা বদভ্যাস এবং প্রত্যেক মুসলিমের উচিত এ বদভ্যাস ত্যাগ করা।

ইমাম সাহেব বলেন, দাম্পত্য চুক্তিমাফিক স্বামী ও স্ত্রী পরস্পরের সঙ্গে সদাচরণ করতে বাধ্য। এ প্রসঙ্গে তিনি সূরা বাকারার উদ্ধৃতি দেন যেখানে বলা হয়েছে, পুরুষের যেমন নারীর ওপর অধিকার রয়েছে, তেমনি নারীরও রয়েছে পুরুষের ওপর অধিকার।

তিনি বলেন, মুসলিম পুরুষকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। কেননা, ত্রুটিবিহীন স্ত্রী বলে কিছু নেই। সুখী জীবন পেতে হলে পরস্পরের দোষত্রুটিগুলো উপেক্ষা করতে হবে।

ইমাম সালেহ আল-বেদেইর ছোটখাট ভুলের কারণে স্ত্রীদের তালাক না দিতে পুরুষদের এবং সংযত আচরণ করতে, স্বামীর বাধ্য হতে ও সর্বক্ষণ খিটিমিটি না করতে স্ত্রীদের উপদেশ দেন।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট