,

যেখানে সবাইকে ছাড়িয়ে গেলেন অশ্বিন

news-image

স্পোর্টস ডেস্ক :বর্তমান সময়ে বিপক্ষ দলের ব্যাটসম্যানদের জন্য মূর্তিমান আতঙ্কে পরিণত করেছেন নিজেকে। বিশ্বের সব নামীদামী ব্যাটসম্যানকে ডান হাতের মায়াবী স্পিনে ঘায়েল করেছেন নিমিষেই। এবার অনন্য একটি রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গেছেন সবার ওপর। সবচেয়ে টেস্টে ২৫০ উইকেট পাওয়ার বিশ্বরেকর্ড গড়লেন ভারতের ডান হাতি অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

মাত্র ৪৫ টেস্টেই ২৫০ উইকেট নেয়ার রেকর্ড গড়েন অশ্বিন। এর আগে এই রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তী পেসার ডেনিস লিলির। তিনি ৪৮টি টেস্ট খেলে এই রেকর্ড গড়েছিলেন।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ শুরুর আগে লক্ষ্য থেকে মাত্র ২ উইকেট দূরে ছিলেন অশ্বিন। কিন্তু টেস্টের প্রথম ইনিংসে ভারত ব্যাটিং করায় তার অপেক্ষা আরও বাড়তে থাকে। অবশেষে টেস্টের চতুর্থ দিন এসে কাঙ্খিত রেকর্ডের দেখা পেলেন অশ্বিন। আগের দিন সাকিব আল হাসানকে আউট করেন। দরকার ছিল ১ উইকেট, সেটিও মুশফিককে আউট করার মাধ্যমে পূরণ করেন অশ্বিন।

এ জাতীয় আরও খবর

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫