বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাদের বিচার দাবি করলেন হাছান মাহমুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মাসেতু প্রকল্পের বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ আনা ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগের মুখপাত্র এবং দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সমাবেশে এ দাবি করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, আমি সরকারকে অনুরোধ জানাবো যারা পদ্মাসেতুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রকারীদের মধ্যে যারা চিহ্নিত তাদের বিচারের আওতায় আনা হোক। কারণ এটি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুধু নয়, এটি আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র শুধু নয়; এই দেশের ১৬ কোটি মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। সুতরাং যারা ষড়যন্ত্রের অভিযোগে চিহ্নিত তাদের বিচারের আওতায় আনা হোক।

তিনি বলেন, আমারা এতোদিন ধরে বলে আসছিলাম এই দেশের কিছু ষড়যন্ত্রকারী, বিএনপি জামাতসহ কিছু বুদ্ধিজীবী মার্কা ষড়যন্ত্রকারী, আর বিশ্বব্যাংকের কিছু কর্মকর্তা, আর আমি না বলে পারছি না ড. ইউনূসের প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই তিনিও এ ষড়যন্ত্রের সাথে যুক্ত।

তিনি আরো বলেন, এটি আমার কথা নয়। আপনারা জানেন তিনি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের শীর্ষ কর্মকর্তাদের সাথে তার যে ই-মেইল চালাচালি সেটি প্রকাশিত হয়েছে। এগুলোর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তিনিও এগুলোর সাথে যুক্ত এবং দেশের আরো অনেকে ষড়যন্ত্রের সাথে যুক্ত।

আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি)’র সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, টিআইবি অনেক বড় বড় কথা আপনারা বলেছিলেন। গতকাল আপনারা সুর পাল্টে ফেলেছেন। আমি আপনাদের অনুরোধ জানাবো জাতির কাছে ক্ষামা চান।

তিনি আরো বলেন, যারা বেসুরে কথা বলেছিলেন, ষড়যন্ত্রকারীদের সাথে সুর মিলিয়ে কথা বলেছিলেন তাদের অনুরোধ জানাবো জাতির কাছে ক্ষমা চান। যারা পত্রিকায় নিবন্ধ লিখেছিলেন তাদেরকেও অনুরোধ জানাবো জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য।

কানাডার আদালতের রায়কে অভিনন্দন জানিয়ে ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, আমরা কানাডার আদালতের রায়কে অভিনন্দন জানাই, স্বাগত জানাই; সত্য প্রকাশিত হয়েছে। বাংলাদেশের কোনো আদালত যদি এই রায় দিত তাহলে খালেদা জিয়া বলতো এটি প্রভাব খাটিয়ে রায় আনা হয়েছে।

তিনি বলেন, এ দেশের দুদক এই অভিযোগের বিরুদ্ধে তদন্ত করে কিছু পায় নাই। দুদক যখন প্রতিবেদন দিয়েছিল তখনূ পদ্মা সেতুর ষড়যন্ত্রকা্রীরা বলেছিল সরকারের প্রভাবে হয়েছে। কিন্তু কানাডার আদালতের রায় তো আর সরকারের প্রভাবে হয় নাই।

সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে বক্তব্য দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ