,

অনেক নারীই নিজের সম্পর্কে আশ্চর্য এই তথ্যগুলি জানেন না

news-image

লাইফস্টাইল ডেস্ক :নিজেদেরই শরীর, কিন্তু সেই শরীরের ভিতরের রহস্য সম্বন্ধে কতটুকু জানি আমরা? বাহ্যিক শরীরকে নিয়ে যতটা সচেতন, শরীরের ভিতরটা নিয়ে অতটা তলিয়ে ভাবেন না বেশির ভাগ মানুষই। আধুনিক কর্মব্যস্ত মহিলাদের কেউ ফিগার সচেতন আবার কেউ ফ্যাশনিস্তা, কেউ বা রোগ ব্যধি নিয়ে সজাগ। কিন্তু শরীরের ভিতরের অজানা শারীরিক কর্ম-কাণ্ড নিয়ে ক’জনই বা ভাবি? অথচ এমন অদ্ভুত ঘটনাগুলোও যে প্রতিনিয়ত আপনার শরীরের মধ্যে ঘটে চলেছে তা ভাবলে অবাক হতে হয় বৈকি।

মেয়েরা কি বেশি ভালবাসে? নাহ! এই তর্কে গিয়ে লাভ নেই। শুধু এইটুকু তথ্য জেনে রাখা ভাল, ছেলেদের তুলনায় মেয়েদের হৃদস্পন্দনের গতিবেগ বেশি।

নিয়মিত ব্যয়াম করেন অথচ মেদ ঝরতেই চায় না? জানেন কী, পুরুষদের তুলনায় মহিলাদের ফ্যাট বার্নিং রেট কম।

লালচে কালো আর কালচে লালের মধ্যে সূক্ষ্ম পার্থক্যও এক নিমেষে ধরে ফেলতে পারে মেয়েরা। মেয়েদের এক্স ক্রোমজোমে থাকে ‘ক্রমাটিক সেনসিটিভিটি’। তাই, কারণ পুরুষের থেকে মহিলাদের রং বোঝার ক্ষমতা থাকে বেশি।

চুলের সৌন্দর্যের কথা বললে মেয়েদের কথাই মাথায় আসে। কিন্তু জানেন কী মেয়েদের চুলের তুলনায় ছেলেদের চুলের ব্যস অন্তত দু’গুণ বেশি হয়।

জানেন কি মেয়েদের জিভে মিষ্টি স্বাদ গ্রহণের কোরকের সংখ্যা থাকে ছেলেদের তুলনায় বেশি।
আঘাত লাগলে ছেলেদের থেকে কেন বেশি যন্ত্রণা হয় মেয়েদের? কারণ মেয়েদের শরীরে অনেকে বেশি সংখ্যক স্নায়ুকোষ থাকে।

সারা বছরে গড়ে ৩০-৬৪ বার কাঁদেন এক জন মহিলা। ছেলেরা কাঁদেন ৬-১৭ বার।

যে কোনও কিছুর গন্ধ বোঝার ক্ষমতা ছেলেদের তুলনায় মেয়েদের বেশি থাকে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল