সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সঙ্গীর কারণে মেয়েরা যেসব কাজ ভুলেও করবেন না

news-image

লাইফস্টাইল ডেস্ক : সঙ্গীর কারণে মেয়েরা যেসব কাজ ভুলেও করবেন না, তার একটি তালিকা প্রকাশ করা হল। একনজরে পরামর্শগুলো দেখে নিতে পারেন-

১. সঙ্গীর ইচ্ছা, আপনি ঘরে বসে সংসার করবেন আর বাচ্চা মানুষ করবেন। এ দুইটা কাজ একেবারে হেলাফেলারও বিষয় না। তবে আপনি যদি ক্যারিয়ার সচেতন হন, তাহলে এগুলোর কারণে নিজের ক্যারিয়ারের কথা ভুলে গেলে চলবে না। আর সঙ্গী যদি জোর করে আপনার এই ইচ্ছা দমিয়ে রাখতে চায়, তাহলে ভুলেও তা মেনে নেবেন না।

২. বাচ্চা নেওয়ার সিদ্ধান্তে দুজনেরই সম্মতি থাকা প্রয়োজন। সঙ্গীর ইচ্ছা আছে বলেই বাচ্চা নিতে হবে এমন বিষয়ে কখনোই সায় দেবেন না। আর সে যদি এ বিষয়ে আপনার ওপর জোর খাটায়, তাহলে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করুন যে আপনি এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেননি। তবে এর পেছনের কারণ ব্যাখ্যা করতে ভুলবেন না।

৩. দিনশেষে দুজনে একসঙ্গে খাবেন, সারা দিনের জমানো কথা বলবেন—এটাই স্বাভাবিক। তবে সঙ্গী যদি প্রায় প্রতিদিনই দেরি করে বাসায় ফেরে, তাহলে তার জন্য না খেয়ে বসে থাকবেন না।

৪. আপনার পোশাক নিয়ে সঙ্গীর আপত্তি থাকতে পারে। কিন্তু সে পছন্দ করে না বলে নিজের মনমতো পোশাক পরবেন না, তা কী হয়? তবে সঙ্গীর পছন্দের পোশাকও মাঝেমধ্যে পরতে পারেন। এতে সেও সন্তুষ্ট থাকবে, আর আপনিও নিজের ইচ্ছা পূরণ করতে পারবেন।

৫. অনেকে সময় সঙ্গী অপছন্দ করে বলে মেয়েরা তাঁদের বন্ধু সংখ্যা কমিয়ে ফেলে। সঙ্গীর কারণে এ সিদ্ধান্ত নেওয়াটা ভুল। যদি আপনার বন্ধু ক্ষতিকারক না হয়, তাহলে তাঁকে জীবন থেকে দূরে না সরানোই বুদ্ধিমানের কাজ হবে।

এ জাতীয় আরও খবর

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির