বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকা না থাকার কয়েকটি সুবিধা

news-image

লাইফস্টাইল ডেস্ক : আপনার কোনো প্রেমিকা নেই, কিন্তু বন্ধুর প্রেমিকা দেখে প্রায়ই দীর্ঘশ্বাস ফেলেন৷ দাঁড়ান, আপনি হয়ত জানেন না প্রেমিকা না থাকার কত বড় বড় সুবিধা আছে৷

নিজেই নিজের সিদ্ধান্ত নেয়া
পেশার খাতিরে শহর বদলানো বা ঘুরতে যাওয়ার সময় আপনার যদি কোনো প্রেমিকা না থাকে তাহলে চট করে সিদ্ধান্ত নিতে পারবেন৷ ব্যাগ নিলেন, আর চলে গেলেন৷ কিন্তু বান্ধবী বা প্রেমিকা থাকলে আলোচনা করতে হবে৷ এমনকি আপনার সিদ্ধান্ত বদলাতেও হতে পারে৷

লাখো সুন্দরীর ভিড়ে
একা থাকলে অন্য মেয়েদের দিকে তাকানোর সময় আপনার মনে কোনো অপরাধবোধ কাজ করবে না৷ যার সাথে ফ্লার্ট করবেন সে-ও খারাপ ভাববে না৷ আর সঙ্গে যদি প্রেমিকা থাকে, আপনার দুঃসাহসই হবে না অন্য মেয়ের দিকে তাকাতে৷

একা থাকুন, পাতলা থাকুন
ব্রিটেনে এক জরিপে দেখা গেছে, যেসব মানুষ সম্পর্কে জড়ায়, তাদের ৬২ শতাংশের ওজন ৭ কেজি পর্যন্ত বেড়ে যায়৷ ডেটিংয়ের সাথে ওজন বাড়ার সম্পর্ক রয়েছে বলে ঐ জরিপের প্রতিবেদনে বলা হয়েছে৷ একা থাকলে মানুষ প্রচুর পরিশ্রম করে আর তাতে ওজনও কম থাকে, মোটা হওয়ার ভয়ও থাকে না৷

অফুরন্ত সময়
যাদের প্রেমিকা আছে, তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন, তাদের কতজন বই পড়ার, খেলা দেখার বা মুভি দেখার সময় পায়৷ একটা উত্তরই পাবেন, ‘সময়ই পাই না’৷ আর একা থাকলে নিজের ইচ্ছে মতো মুভি দেখা, গান শোনা, খেলা দেখার কত সময়!

আরামের ঘুম
‘ঘুম আসে না’- হঠাৎ বৃষ্টি’র সেই গানটার মতোই প্রেমিকদের অবস্থা৷ এটা সত্যিই অনেক মানুষ জানিয়েছে যে, প্রেমে পড়লে রাতের বেশিরভাগ সময় ফোনে প্রেমিকার সঙ্গে কথা হয়, তাই ঘুম খুব কম হয়৷ আর যদি একা থাকেন কোনো চিন্তা-ভাবনা, ঝগড়া-ঝাটি ছাড়া নিশ্চিন্ত ঘুম৷ আহ, এর চেয়ে শান্তি আর কী আছে!

বিচ্ছেদের কষ্ট নেই
যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ ভাগ বিয়ে ভেঙ্গে যায়৷ আর আর্থিক অসঙ্গতির কারণে অনেক পুরুষ চেয়েও তালাক পান না৷ এসব ঝামেলা এবং বিচ্ছেদের কষ্ট তাদেরই, যাদের প্রেমিকা, বান্ধবী বা স্ত্রী আছে৷ আপনার কী চিন্তা? আপনি তো একা, উপভোগ করুন জীবনটাকে৷

বন্ধু যখন শত্রু
যারা একা থাকেন, তারা বন্ধু-বান্ধবদের সঙ্গে দারুণ সময় কাটাতে পারেন৷ সময়ের কোনো বাঁধা-ধরা থাকে না৷ আর যাদের প্রেমিকা আছে তাদের জিজ্ঞেস করুন, বন্ধুদের কেবল প্রতিশ্রুতিই দেয়া হয়, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই সেগুলো পূরণ করতে পারেন না৷ অথচ একলা থাকলে যখন খুশি বন্ধুদের সাথে দেখা কর, আড্ডা দাও, কোথাও ঘুরতে চলে যাও৷

যেখানে কোনো চাহিদা বা আকাঙ্ক্ষা নেই
প্রতিটি সম্পর্কেই কিছু আকাঙ্ক্ষা এবং চাহিদা থাকে৷ আর প্রেমিকাদের অনেক চাহিদা পূরণ করতে গিয়ে প্রেমিকদের নাভিশ্বাস উঠে যায়৷ তাই প্রেমিকা না থাকলে আপনি বাড়াতে থাকুন আপনার ব্যাংক ব্যালেন্স বা খরচ করুন আপনার ইচ্ছে মতো৷ এত স্বাধীনতা আর কোথায়!

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান