,

দাফন হচ্ছে না আইএস জঙ্গিদের লাশ

news-image

দ্য ডেইলি মেইল : সম্প্রতি ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাত থেকে মুক্ত হয়েছে ইরাকের মসুল শহরের পূর্বাঞ্চল। রাস্তাঘাটে পড়ে আছে যুদ্ধে নিহত আইএস সদস্যদের লাশ। হচ্ছে না দাফন।

পূর্ব মসুল থেকে তোলা একটি ছবিতে দেখা যায়, ইরাকের দজলা নদী থেকে ৬০০ মিটার দূরে পড়ে আছে এক আইএস জঙ্গির লাশ। সম্প্রতি সেখানে ইরাকের বিশেষ বাহিনীর সঙ্গে যুদ্ধ হয় আইএস জঙ্গিদের। যুদ্ধে নিহত হয় জঙ্গিগোষ্ঠীটির বহু সদস্য।

কাছেই একটি মাঠে পড়ে ছিল আরেকটি মৃতদেহ। ওই মৃতদেহটি থেকে ঠুকরিয়ে মাংস খাচ্ছিল কয়েকটি মুরগি।

এ বিষয়ে খালিদ নামের এক ইরাকি সেনাসদস্য বলেন, ‘ওগুলো (মুরগি) ক্ষুধার্ত, কারণ যুদ্ধ শুরু হলে কৃষকরা এলাকা ত্যাগ করেছে। ফলে তাদের খাওয়ার কিছু নেই।’

‘ওই মুরগিগুলো আইএস সদস্যদের খাচ্ছে এবং কেউ হয়তো তাদের খাবে। এটা বিরক্তিকর। আমি মুরগি খাওয়া বন্ধ করে দিয়েছি।’

আরেকটি ছবিতে দেখা যায়, ধ্বংস হয়ে যাওয়া একটি মসজিদের পাশে ঘুরে বেড়াচ্ছে একটি কুকুরছানা। কাছেই পড়ে আছে একটি মৃতদেহ।

এ ছাড়া জঙ্গি সদস্যদের মৃতদেহ থেকে মাংস খাচ্ছে একটি কুকুর, এমন ছবিও পাওয়া গেছে।

খালিদ বলেন, ‘কুকুরদের খেতে দাও। আমরা কিছুই মনে করি না। আসলে সন্ত্রাসীদের মৃতদেহ কুকুরে খাচ্ছে, এটা দেখলে আমরা খুশিই হই।’

খালিদ জানান, শহরের মধ্য থেকে মৃতদেহগুলো সরানোর দায়িত্ব প্রশাসনের; সেনাবাহিনীর নয়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ