,

বার্নিকাটসহ মার্কিন দূতাবাসের ৯ সদস্য কক্সবাজারে

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি জানতে এবং শরণার্থী শিবিরগুলো পরিদর্শনে কক্সবাজার এসেছেন মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটসহ নয় সদস্যের প্রতিনিধিদল।

সোমবার বিকেল পাঁচটায় বিশেষ বিমানযোগে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলটি কক্সবাজার পৌঁছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকে বসেন মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলটি।

বৈঠক শেষে প্রতিনিধি দলটি কক্সবাজারের রোহিঙ্গা ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার (আরআরআইসি) কার্যালয়ে যান। সেখানে আরআরআইসি কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দলের সদস্যরা।

জানা গেছে, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি এবং সমস্যা সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন।

আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলটি টেকনাফের নয়াপাড়ার নিবন্ধিত শরণার্থী শিবির পরিদর্শন করবে। এরপর লেদার অনিবন্ধিত রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে দলটির।

এ জাতীয় আরও খবর

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার