,

আখাউড়ায় সাইকেল নিয়ে মাদক বিরোধী প্রচারণা

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাইকেল শোভাযাত্রা করেছে শতাধিক তরুণ। মাদক বিরোধী আন্দোলন নামে একটি সংগঠনের উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করে। আজ সোমবার সকালে পৌরশহরের সড়ক বাজারে শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, সংস্কৃতি কর্মী সমীর চক্রবর্তী, মাদক বিরোধী আন্দোলনের সংগঠক সৈয়দ তানভীর শাহ প্রমুখ। শোভাযাত্রাটি উপজেলার ৫টি ইউনিয়ন প্রদক্ষিণ শেষে বিকালে সড়ক বাজার মুক্ত মঞ্চে সমাবেশ করার কথা রয়েছে।

উপজেলা নির্বাহী  কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, আখাউড়াকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলনের পাশাপাশি প্রশাসনিক সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন মাদককারবারী যত প্রভাবশালীই হউক তাকে ছাড় দেয়া হবে না।  প্রসঙ্গত, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় আখাউড়া মাদকের ট্রানজিট রোড হিসাবে পরিচিত। এ অঞ্চলে  মাদকাসক্তের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে।

এ জাতীয় আরও খবর

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার