,

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বদিউজ্জামান সোহাগ

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

সোমবার দুপুর দেড়টার দিকে শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের মাশুরগাও ফেরিঘাট এলাকায় তাকে বহনকারী ব্যক্তিগত গাড়ির সঙ্গে বিপরীতমুখী ডিএম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে তার গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে বদিউজ্জামান সোহাগের শরীরে কোনো আঘাত লাগেনি।

সোহাগ জানান, আমি ভালো আছি। আমার সঙ্গে থাকা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রকিবুল ইসলাম শাওন ও ছাত্রনেতা বাদশা সামান্য আহত হয়েছে।

এদিকে সাবেক ছাত্রলীগ সভাপতির দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে যান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু, সাবেক সাধারণ সম্পাদক পনির, যুবলীগের সহ-সভাপতি মুরাদ, ছাত্রলীগ নেতা সাব্বির, জাকিরসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবন্দ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে