,

ব্রাহ্মনবাড়িয়ায় সোনালী ব্যাংকের ১৭ কোটি টাকা আত্মসাত : আখাউড়া শাখার কর্মকর্তা আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখার প্রায় ১৭ কোটি টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক আখাউড়া শাখার সিনিয়র অফিসার মোতাহার হোসেন মোল্লাকে আটক করেছে দূর্নীতি দমন কমিশন (দূদক)। সোমবার দুপুরে দূর্নীতি দমন কমিশন (দূদক) কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল মোতাহার হোসেন মোল্লাকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সোনালী ব্যাংক শাখা থেকে থানা পুলিশের সহায়তায় আটক করে। মোতাহার হোসেন মোল্লার বাড়ি আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের টনকী গ্রামে।
দূদক কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখায় কর্মরত থাকাকালীন মোতাহার হোসেন মোল্লা পেনশনভোগীদের প্রায় ১৭ কোটি টাকা আত্মসাতের সাথে জড়িত ছিল। অর্থআত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ১২ অক্টোবর তার নামে কুমিল্লা অঞ্চলের পরিচালক নূরুল হুদা বাদী হয়ে দূদকে মামলা দায়ের করে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা