,

এবার জাজের সিনেমায় প্রসেনজিৎ

news-image

বিনোদন প্রতিবেদক : পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী অঙ্কুশ, ওম, জিৎ, শ্রাবন্তী, শুভশ্রী বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় অভিনয় করছেন।

এবার তাদের পালে হাওয়া দিলেন ওপার বাংলার আরেক জনপ্রিয় অভিনয়শিল্পী প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি এবার জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমায় কাজের বিষয়টি নিশ্চিত করেন জাজ মাল্টিমিডিয়ার কর্নধার আব্দুল আজিজ। যৌথ প্রযোজনার এ সিনেমায় প্রসেনজিতের বিপরীতে বাংলাদেশের একজন অভিনেত্রীকে দেখা যাবে বলেও তিনি জানান। এছাড়া এ সিনেমার বিস্তারিত কিছু জানাননি এ প্রযোজক।

পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ ওপার বাংলার পাশাপাশি বাংলাদেশ ও ভারতের যৌথপ্রযোজনার সিনেমাতেও নিয়মিত কাজ করছেন। এর আগে তিনি ইমপ্রেস টেলিফিল্মের সিনেমায় কাজ করেছেন।

সর্বশেষ ‘শঙ্খচিল’ শিরোনামের সিনেমাটি গত বছর ১৪ এপ্রিল দুই বাংলায় মুক্তি পায়। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা গৌতম ঘোষের এ সিনেমায় প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেন বাংলাদেশের কুসুম শিকদার।বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্মস ও ভারতের আশীর্বাদ চলচ্চিত্রের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এ সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা