,

গাড়ি চড়লেই বমির ভয়!এই টোটকা মানলেই মিলবে মুক্তি

news-image

লাইফস্টাইল ডেস্ক : বেড়াতে যাওয়ার শখ ১৬ আনা। কিন্তু বাস বা চার চাকার গাড়িতে কোথাও যাওয়ার নাম শুনলেই দশ পা পিছিয়ে যান আপনি।

একটাই ভয়, প্রতিবারের মতো যদি বমি করে ভাসিয়ে দেন! মাথাটা ঘোরে! এক গাড়ি লোকের সামনে যা তা অবস্থা হয়। বমির ওষুধ খেয়েও মাঝেমধ্যে ছড়িয়ে ফেলেন আপনি। দূর! এসব ভয় ছাড়ুন তো। অনেক টোটকা আছে, যা সামলে দেবে আপনাকে। পড়ে ফেলুন প্রতিবেদনটি।
১. বাড়ির লোকজন বা বন্ধুরা যতই বলুক পেট খালি রেখে গাড়িতে উঠতে মোটে শুনবেন না। খালি পেটে ফল উলটো হয়। হালকা সেদ্ধ কিছু খাবার খান। তবে পেট পুরে আবার খেয়ে ফেলবেন না যেন। আর হ্যাঁ একগাদা জল খেয়ে ফেলবেন না।

২. বেড়াতে যাওয়ার আগের দিন ভাল করে রাতের ঘুমটা কিন্তু চাই।

৩. কোনও কারণে আগের দিন থেকে মাথাটা হালকা ধরে রয়েছে? তা যেন বাড়তে দেবেন না। প্রয়োজনে হালকা ওষুধ নিয়ে নিন।

৪. রাস্তা দীর্ঘ হলে মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে এতটু হাত-পা নেড়েচেড়ে নিন।

৫. বড় করে একটা শ্বাস নিয়ে নিন গাড়িতে বসে। অস্বস্তি হলেই এটা করুন।

৬. মুখে চুইংগাম বা ক্যান্ডি রাখতে পারেন। সেক্ষেত্রে মিন্ট ফ্লেভারটাই বেস্ট। লবঙ্গ রাখুন মুখে, বেশ উপকারি।

৭. এরকম পরিস্থিতিতে আদাও কিন্তু বেশ উপকারি। একটু বিটনুন মাখিয়ে এক কুচি আদা মুখে রাখুন। উপকার পাবেন।

৮. সঙ্গে রাখতে পারেন পাতিলেবু আর বিট লবন। এক টুকরো লেবুর মধ্যে বিটনুনটা মাখিয়ে রাখতে পারেন। মাথা ঘুরলে বা বমি বমি ভাব হলে একটু জিভে ঠেকিয়ে নেবেন। দেখবেন অনেকটা রিলিফ লাগবে। বিট লবনের বদলে সৈন্ধব লবনও চলতে পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে