,

আশুগঞ্জে আ.লীগের বর্ধিত সভায়, ওয়ার্ড কমিটি দাবিতে দু’গ্রুপের উত্তেজনা

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলা আ.লীগের আহবায়ক কমিটি বর্ধিত সভায় ওর্য়াড কমিটির দাবিতে দু’গ্রুপের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটে। ইউনিয়ন পর্যায় থেকে আসা নেতাকর্মিরা এমসময় ওর্য়াড কমিটি দাবিতে বিক্ষোভ করে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। এই পরিস্থিতিতে কোন আলোচনা ছাড়া সভা শেষ হয়। এদিকে শনিবার দুপুরে উপজেলা আ.লীগে কার্যলয়ে আয়োজিত বর্ধিত সভায় উপজেলা আ.লীগের আহবায়ক হাজী মো.ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আবু নাছের আহমেদ,উপজেলা আ.লীগের আহবায়ক কমিটি সদস্য এড.কামরুজ্জামান আনছারি,যুগ্ন আহবায়ক হানিফ মুন্সি,উপজেলা ভাইস চেয়ারম্যান আমির হোসেন ও মহিলা ভাইস চেয়াম্যান রেহেনা মকবুল প্রমুখ। এদিকে সভার মাঝখানে ইউনিয়ন পর্যায় থেকে আসা আ.লীগে কয়েক শত নেতাকর্মি দলীয় কার্যলয়ে সামনে ইউনিয়ন কমিটি আগে ওয়ার্ড কমিটি গঠনের দাবি জানিয়ে বিক্ষোভ করে। এই সময় দলীয় র্কার্যলয়ে  সামনে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশে হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ ব্যাপারে আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান বিষয়টি আ.লীগে অভ্যন্তরিন বিষয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ছিল। এদিকে কোন সিন্ধান্ত ছাড়াই উপজেলা আ.লীগে বর্ধিত সভা শেষ হয়। তবে এই ব্যাপারে উপজেলা আ.লীগের যুগ্ন আহবায়ক হানিফ মুন্সি জানান দলীয় গঠনতন্ত্র মোতাবেক আগে ওর্য়াড কমিটি। পরে ইউনিয়ন কমিটি। এই বিষয়টি বর্ধিত সভায় জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট