,

আহত আঁচল

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা আঁচল আঁখি। বর্তমানে ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’ সিনেমায় জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি।

গত ২৩ জানুয়ারি ডিপজলের সঙ্গে এ সিনেমার একটি রোমান্টিক দৃশ্যে শুটিং করতে গিয়ে উরুতে চোট লাগে আঁচলের। এরপর তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় বলে রাইজিংবিডিকে জানান আঁচল।

এ প্রসঙ্গে আঁচল রাইজিংবিডিকে বলেন, ‘একটানা শুটিং করে যাচ্ছি। সেদিন (২৩ জানুয়ারি) একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে হঠাৎ উরুতে চোট লাগে। এরপরে স্বাভাবিকভাবে দাঁড়াতে পারছিলাম না। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার কিছু ওষুধ দিয়েছেন। আর কয়েকদিন বিশ্রাম নিতে বলেছেন। এখন আগের তুলনায় একটু ভালো। কয়েকদিনের মধ্যে আবার শুটিংয়ে ফিরব ইনশাল্লাহ।’

অনি-বনি কথাচিত্রের ব্যানারে নির্মিত এ সিনেমায় ডিপজলের নাম আলী আর আঁচলের নাম বকুল। এখানে আঁচলের বাবার চরিত্রে অভিনয় করছেন খল অভিনেতা মিজু আহমেদ।

গত ৩১ ডিসেম্বর এ সিনেমার আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়। গত ১ জানুয়ারি থেকে এর শুটিং শুরু হয়েছে। গত ৯ জানুয়ারি থেকে এ সিনেমার শুটিং অংশ নিয়েছেন আঁচল। এরপর থেকে একটানা শুটিং করে যাচ্ছেন তিনি। এ সিনেমায় ডিপজল-আঁচল ছাড়াও অভিনয় করছেন বাপ্পি চৌধুরী-শিরিন শিলা। সিনেমাটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ।

এ জাতীয় আরও খবর

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার